ads

রবিবার , ৯ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

খবর টি পড়েছেন : ২৭৪
নালিতাবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘কোভিড-১৯ আদিবাসীদের জীবন জীবিকার সংগ্রাম’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ আগস্ট রবিবার সকালে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন নালিতাবাড়ী শাখার উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

দিবসটি উপলক্ষে বারমারী খ্রিষ্টধর্মপল্লীর সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বারমারী সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লীর পালপুরোহিত রেভারেন্ট ফাদার মনিন্দ্র মাইকেল চিরান। আদিবাসী সংগঠন ট্রাইবাল চেয়ারম্যান মি. লুইস নেংমিঞ্জার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রেভারেন্ট ফাদার তরুন বানোয়ারী। এছাড়াও বক্তব্য রাখেন অনন্যা সাংমা, মি. জন মাংসাং ও সুদীপ্ত ঢালু প্রমুখ।
ওইসময় বক্তারা বলেন, কোভিড-১৯ তথা করোনা ভাইরাসের কারনে নালিতাবাড়ী উপজেলার অধিকাংশ আদিবাসী সম্প্রদায়ের মানুষ কর্মহীন হয়ে অতিকষ্টে তাদের সংসার পরিচালনা করছেন। তাই তারা আদিবাসীদের প্রতি সরকারের বিশেষ নজর দেয়ার দাবি জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ভোগাই নদীর ভাঙনের কবলে আড়াইআনী ও চকপাড়া… পরবর্তী সংবাদ শেরপুর রোটারী ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন হুইপ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads