ads

শনিবার , ৮ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভোগাই নদীর ভাঙনের কবলে আড়াইআনী ও চকপাড়া এলাকা

খবর টি পড়েছেন : ১৯৯
নালিতাবাড়ীতে ভোগাই নদীর ভাঙনের কবলে আড়াইআনী ও চকপাড়া এলাকা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই নদীর তীব্র স্রোতে ভাঙনের কারণে পৌর শহরের আড়াইআনি বাজার ও চকপাড়া মহল্লার অনেকটা অংশ হুমকির মুখে পড়েছে। ফলে সে অংশে স্থায়ীভাবে শহররক্ষা বাঁধ না থাকায় অতি মূল্যবান জমি ও বাড়ি-ঘর নদীর গর্ভে বিলীন হতে যাচ্ছে। একই সাথে নদী গর্ভে বিলীন হতে পারে তারাগঞ্জ ফাজিল মাদরাসাসহ বেশ কয়েকটি বাড়ি-ঘর।
মৃত আব্দুল হালিমের ছেলে নূর মোহাম্মদের বাড়ির টিনসেট ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বৃদ্ধ মাকে নিয়ে চরম হতাশায় ভুগছেন ভিটে-মাটি হীন নূর মোহাম্মদ। প্রায় ৩০ বছর পূর্বে করা ভিটে-বাড়ি নিজের চোখের সামনে নদীগর্ভে বিলীন হতে যাওয়া দেখে বৃদ্ধ-মাসহ বারবার ফুপিয়ে ফুপিয়ে কাদঁছে।

Shamol Bangla Ads

এদিকে শহরের আমবাগান এলাকার অনেকেই নদীর তীরে যাদের বাড়ি তারা নদী রক্ষা বাঁধ ভাঙনের কবলে পড়েছে। ফলে তীব্র পানির স্রোতে বালির বস্তা ফেলে বাড়ীঘর রক্ষার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফলে এর প্রভাব আবার অন্য পাড়েও পড়ছে। এদিকে গড়কান্দা এলাকার বাসষ্ট্যান্ড নামে পরিচিত নদী বাঁধও হুমকির মুখে রয়েছে।
নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক বলেন, এতবড় নদী শাসন করাটা পৌরসভার পক্ষে কঠিন কাজ। তবে বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু বলেন, ভোগাই নদীর বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডে লিখিত ভাবে বিষয়টি জানানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads