ads

শনিবার , ৮ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সফলতার দৃপ্ত প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে শেরপুর জেলা বেতার শ্রোতা ক্লাব

খবর টি পড়েছেন : ৪৩১
সফলতার দৃপ্ত প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে শেরপুর জেলা বেতার শ্রোতা ক্লাব
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মোঃ সুখন : বাল্যবিবাহ রোধ, যৌতুক ও ইভটিজিং বন্ধ, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন বিষয়ে নিজে সচেতন হয়ে অন্যদের সচেতন করা, কৃষি পরামর্শ, স্বাস্থ্য পরামর্শ, বৃক্ষ রোপণ, নারী শিক্ষার প্রসার, ডিজিটাল বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে সম্পৃক্তকরণের মাধ্যমে সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রমকে বেগবান করতে সফলতার দৃপ্ত প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে শেরপুর জেলা বেতার শ্রোতা ক্লাব। তারই অংশ হিসেবে ৭ আগস্ট শুক্রবার বিকেলে শেরপুর শহরের নিউমার্কেটে সামাজিক দূরত্ব ও সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শেরপুর জেলা বেতার শ্রোতা ক্লাবের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

ওইসময় শেরপুর জেলা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি ও গ্রামীণ ব্যাংক শেরপুর জোনের অফিসার ওমর ফারুক পুলক, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী সরকার, শেরপুর জেলা বেতার শ্রোতা ক্লাবের সদস্য ও আম্বীয়া বেতার শ্রোতা ক্লাবের সভাপতি আতিউর রহমান আকাশ, ধুমকেতু বেতার শ্রোতা ক্লাবের সভাপতি ও জেলা বেতার শ্রোতা ক্লাবের সদস্য মো. সুখন, জেলা বেতার শ্রোতা ক্লাবের সদস্য মার্কোস মিয়া, আশ্রাফুল ইসলাম, নুরুজ্জামান, এস কে শাহ আলম খন্দকার, জি এইচ রানা, আখি পারভীন সহ ক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বেতার শ্রোতা বৃদ্ধি, মাসিক অনলাইন মিটিং, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিভিন্ন প্রচারণা, বেতারের বিভিন্ন অনুষ্ঠানের মান বৃদ্ধি করার জন্য চিঠি প্রেরণ প্রসঙ্গসহ নানান বিষয়বস্তু সম্পর্কে তুলে ধরা হয়। আলোচনা সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে বাংলাদেশ বেতারের ২০২০ সালে প্রকাশিত শ্রোতা ক্লাব পরিচিতি ম্যাগাজিন তুলে দেন আতিউর রহমান আকাশ।
শেরপুর জেলা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি ও গ্রামীণ ব্যাংক শেরপুর জোনের অফিসার ওমর ফারুক পুলক বলেন, বেতার শুধু বিনোদনের মাধ্যম নয়, শিক্ষার মাধ্যমও বটে। আবহাওয়ার খবরের জন্য নদীমাতৃক এলাকার একমাত্র সম্বল রেডিও। জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ সময়ে, সংকটে বা দুর্যোগে আমাদের জন্য রেডিও প্রেরণাদায়ক। শিক্ষা, স্বাস্থ্য, সচেতনতা, তথ্য ও বিনোদনের মাধ্যম বাংলাদেশ বেতার। সর্বাপেক্ষা প্রাচীন ও জনপ্রিয় গণমাধ্যম এটি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বেতারের ভূমিকা ছিল অপরিসীম। সাধারণ সম্পাদক ইয়াকুব আলী সরকার বলেন, সারাদেশে বাংলাদেশ বেতারের দুই হাজারের অধিক শ্রোতা ক্লাব রয়েছে। বাংলাদেশ বেতার শ্রোতাক্লাবগুলোকে শিশুদের স্কুলে ভর্তি, বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক নিরোধ, নারী শিক্ষা প্রসার, ডিজিটাল বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে সম্পৃক্তকরণের মাধ্যমে সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রমকে বেগবান করে যাচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশ বেতার ঢাকা থেকে রেজিষ্ট্রেশন প্রাপ্ত শেরপুরের সবক’টি উপজেলার বেতার শ্রোতা ক্লাবের সমন্বয়ে ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর শেরপুর জেলা বেতার শ্রোতা ক্লাবটি গঠন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বন্যার্তদের মাঝে শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ইন্ক’র… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে উপজেলা চেয়ারম্যানের পিতার কুলখানি অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads