খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইমের মরহুম পিতা শাহ মোহাম্মদ সেকান্দর আলী সরকারের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট শনিবার সকালে জোলগাঁও তার নিজস্ব রাইস মিলে এ কুলখানি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওই কুলখানি ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সদরসহ পাঁচ উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও এলাকাবাসী এ দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন। উল্লেখ্য উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএসএ ওয়ারেজ নাইমের পিতা শাহ মোহাম্মদ সেকান্দর আলী সরকার বার্ধক্য জনিত কারনে গত রবিবার দুপুরে শেরপুর জেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেন।























