স্টাফ রিপোর্টার : শেরপুরে শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ইন্ক এর উদ্যোগে ও গৌরব’৭১ এর সহযোগিতায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৭ আগস্ট শুক্রবার সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বামনেরচর পশ্চিমপাড়া এলাকায় ১২০টি বন্যাকবলিত পরিবারের মাঝে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ৪ কেজি চাল, ১ কেজি করে ডাল, আলু, পেঁয়াজ ও আধা কেজি লবণ।

ত্রাণসামগ্রী বিতরণকালে গৌরব’৭১ এর প্রতিনিধি জনতা ব্যাংক জামালপুর আঞ্চলিক শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ আল মামুন, গৌরব’৭১ এর সাধারণ সম্পাদক এফএম শাহীন, সদস্য অগ্রণী ব্যাংক লিমিটেড তিনানী বাজার শাখার সিনিয়র অফিসার আজিজুল হক, দড়িপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ আক্তারুজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
























