ads

শনিবার , ৮ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুজিববর্ষ উপলক্ষে খড়িয়াকাজীরচর ইউনিয়ন হেল্পলাইনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

খবর টি পড়েছেন : ৩১০
মুজিববর্ষ উপলক্ষে খড়িয়াকাজীরচর ইউনিয়ন হেল্পলাইনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ মুজিববর্ষ উপলক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়ন হেল্পলাইনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে। ৬ আগস্ট বৃহস্পতিবার বিকেলে লংগরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

Shamol Bangla Ads

খড়িয়াকাজীরচর ইউনিয়ন হেল্পলাইনের এডমিন মোঃ মিজানুর রহমান আপনের সভাপতিত্বে বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়িয়াকাজীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক দুলাল আল জাহান সরকার, রক্তসৈনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোঃ আল আমিন রাজু, এইচআর স্বপ্নযাত্রা ক্লাবের সভাপতি মোঃ মাঈনুল ইসলাম রাসেল, শেরপুর গ্র্যাজুয়েট ক্লাবের ক্রীড়া সম্পাদক আরিফ হাসান, ঢাকলহাটী রক্তসৈনিকের সভাপতি মোঃ রাজাদুল ইসলাম বাবু, শ্রীবরদী রক্তসৈনিকের সভাপতি মোঃ শান্ত, কেকেরচর ইউনিয়ন রক্তসৈনিকের সভাপতি হাসানুল ইসলাম শাওন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপজেলা চেয়ারম্যান খড়িয়াকাজীরচর ইউনিয়ন হেল্পলাইন সংগঠন তৈরির মাধ্যমে ইউনিয়নবাসীর পাশে দাঁড়ানো ও মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষ বিতরণ ও রোপনের মত মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মুজিববর্ষ উপলক্ষে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পরবর্তী সংবাদ শেরপুরে বন্যার্তদের মাঝে শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ইন্ক’র…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads