স্টাফ রিপোর্টার : ‘মুজিববর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে শেরপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট শুক্রবার সকালে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত ওই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সম্পাদক আনিসুর রহমান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রূপক, সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
























