ads

শনিবার , ৮ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

খবর টি পড়েছেন : ২২৮
শেরপুরে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মদিন উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। ৮ আগস্ট শনিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক। একটি স্বাধীন জাতিসত্তা হিসেবে বাঙালির জন্মের পেছনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ভূমিকা অনস্বীকার্য।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, জেলা আওয়ামী সাধারন সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ প্রমুখ। ওইসময় জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ১০ জন দরিদ্র মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এর আগে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সভায় অংশ নেন হুইপ, জেলা প্রশাসকসহ নেতৃবৃন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার জন্মদিন পালিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ভোগাই নদীর ভাঙনের কবলে আড়াইআনী ও চকপাড়া…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads