নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ব্যাটারিচালিত ইজিবাইক চাপায় সোহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৫ আগস্ট বুধবার সকালে উপজেলার নন্নী উত্তরবন্দ এলাকায় নন্নী-পোড়াগাঁও হাজী নুরুল হক মৈত্রী কলেজের সামনে ওই দুর্ঘটনা ঘটে। সোহান ওই কলেজের নৈশ প্রহরী ও স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেনের পুত্র।

জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে নন্নী-পোড়াগাঁও হাজী নুরুল হক মৈত্রী কলেজের সামনে দিয়ে শিশু সোহান রাস্তা পার হচ্ছিল। ওইসময় বারমারী বাজার থেকে ছেড়ে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সোহান প্রাণ হারায়। পরে ওই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় ঘণ্টাব্যাপী নন্নী-বারমারী সড়ক অবরোধ করে রাখে।




