ads

বুধবার , ৫ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কিশোরকে পেটানোর ভিডিও ভাইরাল ॥ গ্রেফতার ৪

খবর টি পড়েছেন : ২৮১
শেরপুরে কিশোরকে পেটানোর ভিডিও ভাইরাল ॥ গ্রেফতার ৪
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ৪ কিশোর মিলে এক কোরআনের হাফেজকে ৪৭ মিনিট ধরে অমানুষিক মারধরের ভিডিও ভাইরাল হয়েছে। সোমবার শহরের পৌরসভার পরিত্যক্ত পুরাতন ভবনে ওই ঘটনা ঘটে। ওই হাফেজের নাম আশিকুর রহমান পাপ্পু (১৫)। সে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলার বলবাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে। মঙ্গলবার নির্দয়ভাবে প্রহারের ওই ভিডিওটি শেরপুরে ভাইরাল হয়। নির্মম ওই প্রহারের দৃশ্য দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ঘৃণার প্রকাশ। এদিকে মারপিটের ঘটনায় দায়ের করা মামলায় ওইদিন রাতেই গ্রেফতার করা হয় ৪ জন কিশোরকে। এরা হচ্ছে শহরের বটতলা এলাকার গোলাম মাহবুবের ছেলে সিয়াম (১৬), আমিনুল ইসলাম বাবুলের ছেলে শুভ (১৬), বেলাল হোসেনের ছেলে আরমান (১৫), সবুজ মিয়ার ছেলে নাহিদ (১৬) ও সুজন মিয়ার ছেলে সাজেদুল ইসলাম নাসিম (১৭)। এরা সকলেই স্কুলপড়ুয়া। ঘটনাটি টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, শেরপুর শহরের শেরআলী গাজীর পিছনে এক মেয়েকে ভালবাসে আশিকুরের বন্ধু শুভ। মেয়েটিকে আশিকুরও পছন্দ করে। কোন এক সময় আশিকুর মেয়েটির মোবাইলে মেসেজ দিলে বিষয়টি প্রেমিক শুভ জানতে পেরে ওই তার উপর ক্ষিপ্ত হয়। এরই জের ধরে সোমবার আশিকুরকে ডেকে নিয়ে বেদম প্রহার করে এবং তার ভিডিও ধারণ করে। ওই ভিডিওতে দেখা গেছে, অভিযুক্ত কিশোর গ্যাংরা আশিকুরকে প্রহার করতে করতে একজন ক্লান্ত হয়ে গেলে আরেকজন পিটিয়েছে। লাল পাঞ্জাবি পড়া শুভর বন্ধু সিয়াম হাত দিয়ে মারতে মারতে ক্লান্ত হয়ে গেলে প্যান্টে থাকা বেল্ট খুলে চাবুক বানিয়ে জমিদারি কায়দায় পেটায় আশিকুরকে। আশিকুর বারবার হাত জোর করে পা ধরে ক্ষমা চাইলেও ক্ষিপ্ত কিশোরদের মন গলেনি। তাকে বলা হয় কান ধরে উঠবস করতে। হাফেজ আশিকুর অসহায়ের মত তাই করে। তারপরও বেল্ট দিয়ে ইচ্ছা মত চাপকানো হয় পাপ্পুকে। এক পর্যায়ে সবাই ক্লান্ত হয়ে গেলে, কোথায়ও বললে মেরো ফেলা হবে এমন শর্তে পাপ্পুকে রাস্তা পর্যন্ত এগিয়ে দেওয়া হয়। জান বাচাঁতে পাপ্পু নানা বাড়িতে গিয়ে পালায়। শরীরে অসংখ্য ক্ষত দেখে মঙ্গলবার নানা বাড়ির লোকজন তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। ভর্তির আগ পর্যন্ত পাপ্পুর অভিভাবকরা কিছুই জানতে পারেনি।
সূত্রে জানা গেছে, প্রেমিকার কাছে হিরো সাজতেই আশিকুরকে প্রহার করে তার ভিডিও ধারণ করে প্রেমিকার কাছে পাঠায় প্রেমিক শুভ। সেখান থেকেই কোন ভাবে ভিডিওটি ফাঁস হয়ে গেলে নজরে আসে পুলিশের। ভিকটিম বলেছে তাকে ৪৭ মিনিট এভাবে পিটিয়েছে। অনেক বড় ভিডিও কেটেছেটে ৭ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিও প্রেমিকার কাছে পাঠানো হয়।
শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন জানান, কিশোর অপরাধ কমাতে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, ঘটনা জানার সাথে সাথে ৪ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে দেওয়া হয়েছে। গজিয়ে উঠা কিশোর অপরাধীদের দিকে নজর রাখেছে জেলা পুলিশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় জুয়া খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ইজিবাইক চাপায় শিশু নিহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads