ads

বুধবার , ৫ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ইয়াবাসহ গ্রেফতার ২

খবর টি পড়েছেন : ২৩৬
নকলায় ইয়াবাসহ গ্রেফতার ২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৫ আগস্ট বুধবার সকালে নকলা পৌরসভার গড়েরগাঁও মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার টালকী ইউনিয়নের বিবিরচর পশ্চিমপাড়া এলাকার মৃত ছাইফুল ইসলামের ছেলে সুহেল মিয়া (৪৫) ও গণপদ্দী ইউনিয়নের বারইকান্দি এলাকার মৃত আশ্রাফ আলীর ছেলে জাফর উদ্দিন (২১)।

Shamol Bangla Ads

জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নকলা পৌরসভার গড়েরগাঁও মোড় এলাকায় এসআই সবুজ মিয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্য ঢাকা-নাকুগাঁও বাইপাস সড়কে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুহেল মিয়ার দেহ তল্লাসী করে ১০ পিস ও জাফর উদ্দিনের দেহ তল্লাসী করে ৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। ওই ঘটনায় নকলা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ইজিবাইক চাপায় শিশু নিহত পরবর্তী সংবাদ শেখ কামালের জন্মদিনে শেরপুরে ১০ অসচ্ছল ক্রীড়াবিদকে অনুদান…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads