ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ঘরের ধর্নার সাথে ফাঁসিতে ঝুলে হাসেন আলী মন্ডল (৪২) নামে এক কৃষক আত্মহত্যা করেছে। ৪ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলার ধানশাইল ইউনিয়নের ভবানিখিলা গ্রামে ওই ঘটনা ঘটে।হাসেন আলী স্থানীয় গফুর কবিরাজের পুত্র।

জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে হাসেন আলী মন্ডল নিজ ঘরের ধর্নার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসেন আলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঝিনাইগাতী থানার এসআই সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার বিষয়টি সম্পর্কে এখনও কোন তথ্য উদঘাটন করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের পর আত্মহত্যার বিষয় জানা যাবে।
























