নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় মিনহাজ (৬) নামে এক শিশু নিহত হয়েছে। ৪ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নয়াবিল বাজার এলাকায় নালিতাবাড়ী-নাকুগাও মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

জানা যায়, শিশু মিনহাজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়াবিল বাজারে নালিতাবাড়ী-নাকুগাঁও মহাসড়ক পার হচ্ছিল। ওইসময় চারআলী বাজার থেকে নালিতাবাড়ীগামী একটি ব্যাটারিচালিত ইজিবাইক রং সাইডে গিয়ে মিনহাজকে চাপা দেয়। পরে স্থানীয়রা মিনহাজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পরপরই ইজিবাইকের চালক পালিয়ে গেলেও ইজিবাইকটি আটক করে স্থানীয় জনতা।
























