ads

শুক্রবার , ৩১ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঈদুল আযহার প্রস্তুতি সম্পন্ন ॥ কখন কোথায় ঈদের জামাত

খবর টি পড়েছেন : ১৯৮
শেরপুরে ঈদুল আযহার প্রস্তুতি সম্পন্ন ॥ কখন কোথায় ঈদের জামাত
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

তাজুমুল ইসলাম, স্টাফ রিপোর্টার ॥ ১ আগস্ট শনিবার অনুষ্ঠেয় মুসলিম উম্মাহ বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় শেরপুরেও ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারও উন্মুক্ত স্থান বা ঈদগাহ মাঠের পরিবর্তে ঈদের জামাত অনুষ্ঠানে মসজিদে-মসজিদে নেওয়া হয়েছে প্রস্তুতি। সেই সাথে কোরবানীর জন্য মহল্লা-মহল্লায় প্রস্তুত রাখা হয়েছে নিদিষ্ট স্থান। অন্যদিকে ঈদ নির্বিঘ্ন করতে পুলিশসহ অন্যান্য নিরাপত্তা সংস্থার তরফ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কাবস্থা।
জেলা প্রশাসন সূত্র জানায়, করোনায় ভাইরাসজনিত পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তা বজায় রাখার স্বার্থে সরকার ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এবার ঈদুল আযহার জামাতও ঈদগাহ মাঠ বা উন্মুক্ত স্থানের পরিবর্তে মসজিদে-মসজিদে অনুষ্ঠিত হবে। এ জন্য ইতোমধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি ইসলামী ফাউন্ডেশনের তত্বাবধানে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে। জামাত অনুষ্ঠানের প্রাক্কালে মসজিদগুলোতে সামাজিক নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতেও মসজিদ কমিটির কর্মকর্তা ও ইমামদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া কোরবানীর ক্ষেত্রেও একইভাবে সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি বজায় রাখার পাশাপাশি প্রতিটি মহল্লা পর্যায়ে নির্দিষ্ট স্থান ব্যবহারে তাগিদ দেওয়া হয়েছে। আর ওইসব বিষয়ে জন সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের ফেসবুক পেইজে দেওয়া হয়েছে বিশেষ বার্তা। অন্যদিকে ঈদ উৎসব নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পাশাপশি অন্যান্য নিরাপত্তা সংস্থার তরফ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কাবস্থা।

Shamol Bangla Ads

ঈদ প্রস্তুতি প্রসঙ্গে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও এনডিসি মিজানুর রহমান শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সার্বিক তত্বাবধানে ইতোমধ্যে ঈদুল আযহা উযদাপনে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ জন্য ইসলামী ফাউন্ডেশন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে তাদের মাধ্যমে মসজিদের সভাপতি ও ইমামদের কাছে বিশেষ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। তারপরও শান্তিপূর্ণ পরিবেশে এবং সামাজিক নিরাপত্তা বজায় রাখার মধ্যদিয়ে ঈদ উৎসব উদযাপন ও কোরবানী অনুষ্ঠানের লক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের তরফ থেকে সম্ভাব্য অবস্থায় নজরদারি থাকবে।
এদিকে নির্বিঘ্নে ঈদ উৎসব উদযাপনে জেলা পুলিশসহ অন্যান্য সংস্থার তরফ থেকে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। দায়িত্বশীল সূত্রমতে, সৌদির সাথে মিল রেখে শুক্রবার জেলায় ৭টি স্থানে জামাত এবং শনিবার সকল এলাকায় ঈদের জামাত অনুষ্ঠানের প্রাক্কালে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার পাশাপশি সাদা পোষাকেও পুলিশ তৎপর থাকবে। এ জন্য বিশেষ প্রস্তুতি সভার সিদ্ধান্তের আলোকে ইতোমধ্যে ইসলামী ফাউন্ডেশন ও স্ব-স্ব এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে মসজিদের ইমামদের সতর্কতা বাড়াতে ধারণা দেওয়া হয়েছে। এছাড়া আশঙ্কাজনক বা সম্ভাব্য এলাকাগুলোতে সরাসরি মোতায়েন থাকবে নিরাপত্তা ব্যবস্থা।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ঈদ উৎসব নির্বিঘœ ও শান্তিপূর্ণ করতে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম’র সার্বিক তত্বাবধানে জেলা পুলিশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ জন্য বিশেষ টহলের পাশাপাশি সার্বিক অবস্থা মনিটরিং করা হবে।
শহরে প্রধান প্রধান জামাত কখন-কোথায় : এবার করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শহরের কালেক্টরেট জামে মসজিদে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এখানে সকাল ৮টায় ও সকাল সাড়ে ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৯টায় ঐতিহ্যবাহী মাইসাহেবা জামে মসজিদে, তেরাবাজার জামে মসজিদে সকাল ৯টায় ও সকাল ১০টায়, এসআর জামে মসজিদ সকাল ৯টায় ও সকাল ১০টায়, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা মসজিদ সকাল ৯টায় ও সকাল সাড়ে ৯টায়, জেলা পরিষদ জামে মসজিদ সকাল সাড়ে ৮টায় ও সকাল ৯টায়, খরমপুর জামে মসজিদ সকাল সাড়ে ৮টায় ও সকাল সাড়ে ৯টায়, পুলিশ লাইন্স জামে মসজিদ সকাল সাড়ে ৭টায়, সদর উপজেলা পরিষদ জামে মসজিদ সকাল সাড়ে ৭টায় ও সকাল ৮টায়, খোয়ারপাড় জামে মসজিদ সকাল ৯টায়, জেলা কারাগার জামে মসজিদ সকাল ৮টায়, কসবা শাহ কামাল মাজার মসজিদ সকাল সাড়ে ৮টায়, পৌর ট্রাক টার্মিনাল জামে মসজিদ সকাল ৯টায়, নবীনগর কেন্দ্রীয় জামে মসজিদ সকাল ৯টায়, সদর কাচারী জামে মসজিদ সকাল সাড়ে ৮টায়, সজবখিলা জামে মসজিদ সকাল ৯টায় ও দমদমা কালিগঞ্জ বড় জামে মসজিদ সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘বেগুনের চাষ আমগোর ভরসা, এইডাও বানে ডুইবা গেছে’ পরবর্তী সংবাদ শ্যামলবাংলা২৪ডটকম’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads