ads

শুক্রবার , ৩১ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্যামলবাংলা২৪ডটকম’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

খবর টি পড়েছেন : ২৭৮
শ্যামলবাংলা২৪ডটকম’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (৩১ জুলাই)। ২০১৩ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে দেশের প্রান্তিক জেলা শেরপুর থেকে যাত্রা শুরু করে শ্যামলবাংলা২৪ডটকম। জাতির প্রাণঘাতি করোনা ভাইরাসজনিত কঠিন পরিস্থিতির পাশাপাশি বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ এবং ওই অবস্থায় মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার মাত্র আগেরদিন শ্যামলবাংলার প্রতিষ্ঠাবার্ষিকী হওয়ায় মানুষের দুঃখ-দুর্দশার কথা বিবেচনা করেই এবার বর্ষপূর্তির আয়োজন হয়েছে অনাড়ম্বর।

Shamol Bangla Ads

‘মা মাটি ও মানুষের কথা বলে’ এ শ্লোগানকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শ্যামলবাংলা২৪ডটকম’র পথচলা মোটেই সহজ ছিল না। প্রকাশনার মূল চালিকাশক্তি বিজ্ঞাপন শূন্যতার পরও শ্যামলবাংলা পরিবারের সদিচ্ছা এবং প্রশাসনসহ নানাজনের উৎসাহ-উদ্দীপনায় আজকের অবস্থানে পৌঁছা সম্ভব হয়েছে। একদিন পরই পদার্পণ করবে ৮ম বর্ষে।
এদিকে প্রতিষ্ঠার ৭ম বর্ষপূর্তি ও অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে আজ (শুক্রবার) বিকেল ৩টায় শ্যামলবাংলা২৪ডটকমের কার্যালয়ে পারিবারিক পরিসরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে শ্যামলবাংলা২৪ডটকম’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান জানান, করোনা মহামারী ও সাম্প্রতিক বন্যায় মানুষের দুঃখ-দুর্দশার কারণে এবার প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে কৃচ্ছতা সাধন করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ঈদুল আযহার প্রস্তুতি সম্পন্ন ॥ কখন কোথায়… পরবর্তী সংবাদ শেরপুরে ৩ শিবির নেতা আটক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads