স্টাফ রিপোর্টার : শেরপুরে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন কৃষ্ণচূড়া ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর বেপারীপাড়া এলাকার ৭০ জন অসহায় বন্যার্তদের মাঝে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল মুড়ি, চিড়া, গুড়, স্যালাইন, ঔষধসামগ্রী, দিয়াশলাই ইত্যাদি।

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানীত সদস্য শেখ আবুদ্দুল্লাহ আল মামুন, সভাপতি আশিক মাহমুদ, সহ-সভাপতি রাতুল হাসান সোহান, এইচ এম রাশেদ, ফয়সাল ইকবাল ও উমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাকিব, আর.এম আকাশ, সাংগঠনিক সম্পাদক আরিয়ান খান হৃদয়, প্রচার সম্পাদক সোহেল রানা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আফিফ, সমাজসেবা বিষয়ক সম্পাদক আফিফ আল আবরার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নাফিউর রহমান নাফিস, বন ও পরিবেশ সম্পাদক শাহরিয়ার ইসলাম শুভ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক শোয়েব উর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: ইব্রাহিম, সদস্য শেখ মেহেদী হাসান, মোঃ সজিব মিয়া, তানজিল ইসলাম, মো: শুভ প্রমুখ।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাকিব জানান, ‘পাশে ছিলাম আছি থাকবো’ এ শ্লোগানকে সামনে রেখে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে একঝাঁক তরুণদের সংগঠন কৃষ্ণচূড়া ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় এবার আমরা আমাদের পকেট খরচ ও ঈদের খরচ বাঁচিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। আর সহ-সভাপতি রাতুল হাসান সোহান বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই কৃষ্ণচূড়া ফাউন্ডেশনের মূল লক্ষ্য । বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে সবসময় কৃষ্ণচূড়া ফাউন্ডেশন তৈরি আছে ।
























