ads

বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভিজিএফ’র ৫৩ বস্তা চাল জব্দ, মামলা দায়ের

খবর টি পড়েছেন : ২০০
নালিতাবাড়ীতে ভিজিএফ’র ৫৩ বস্তা চাল জব্দ, মামলা দায়ের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ঈদ উপলক্ষে সরকারের দেয়া স্পেশাল ভিজিএফ’র ৫৩ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ৩০ জুলাই বৃহস্পতিবার কালোবাজারে ওইসব চাল বেচাকেনার অভিযোগে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, বুধবার উপজেলার যোগানিয়া ইউয়িনের দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণকালে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সম্পৃক্ততায় কতিপয় ব্যক্তি কালোবাজারে ভিজিএফ এর চাল ক্রয় করে নিয়ে যাচ্ছিল। কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় এলাকায় স্থানীয় লোকজন বেশকিছু স্লিপ ও ১০ বস্তা চাল আটক করে প্রশাসনকে খবর দেয়। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান জনতার হাতে আটক ১০ বস্তাসহ কলোবাজারে বিক্রির উদ্দেশ্যে রেখে দেওয়া আরও প্রায় ৩০ বস্তা চাল জব্দ করেন।

Shamol Bangla Ads

এদিকে, বৃহস্পতিবার উপজেলার কলসপাড় ইউনিয়নের সূর্যনগর এলাকায় ভিজিএফ এর চাল বিতরণকালে কালোবাজারে বিক্রি করা আরও ১৬ বস্তা চাল স্থানীয় জনতা আটক করে প্রশাসনকে খবর দেয়। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান জনতার হাতে আটক ১৬ বস্তা চাল জব্দ করেন। উভয় ঘটনায় জড়িতদের আসামী করে নালিতাবাড়ী থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান জানান, ২ ইউনিয়নে সর্বমোট ৫৬ বস্তা ভিজিএফ এর চাল জব্দ করে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। ওই ঘটনায় অভিযুক্তদের আসামি করে পৃথক মামলা দায়ের হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সাবেক পিপি এডভোকেট আব্দুল মজিদ বাদলের দাফন… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে নিখোঁজের ১ সপ্তাহ পরও সন্ধান মেলেনি শিশু…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads