ads

মঙ্গলবার , ২৮ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে মাস্ক পরিধান ক্যাম্পেইনে ব্যাপক সাড়া

খবর টি পড়েছেন : ২৬০
ময়মনসিংহে মাস্ক পরিধান ক্যাম্পেইনে ব্যাপক সাড়া
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান অপরিহার্য।‘স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরি, করোনার বিস্তার রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাস্ক পরিধানের বিষয়ে সবাইকে সচেতনতার সাথে আগ্রহী করে তোলার জন্য ২৮ জুলাই মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় সমগ্র ময়মনসিংহে জেলায় প্রশাসনের উদ্যোগে মাস্ক ময়মনসিংহ ক্যাম্পেইনে সর্বস্তরে ব্যাপক সাড়া দেখা গেছে।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে মাস্ক পড়া ও মাস্ক বিতরণ ক্যাম্পেইনের উদ্বোধনকালে সরকার ঘোষিত আইনগত বাধ্যবাধকতা অনুয়াযী করোনার বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে সকল নাগরিককে মাস্ক পড়ার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি।
এসময় বক্তব্য স্বাগত বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান সবাইকে যার যার অবস্থান থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পড়ার জন্য অনুরোধ জানিয়েছেন। জেলা প্রশাসক আরো জানান, জেলা সদরসহ জেলার ১৩টি উপজেলায় সকল সরকারি, বেসরকারি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন বেসরকারি ক্লিনিক, ডায়াগনোস্টিক সেন্টার ও হাসপাতালসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে একযোগে এই মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি ও বেসরকারি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারি ছাড়াও সাংবাদিকগণ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশ নেন। মাস্ক ক্যাম্পেইনটি জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।
একই সময় মঙ্গলবার বেলা ১১টায় একযোগে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে করোনা বিস্তার রোধে মাস্ক ক্যাম্পেইন উদ্বোধন করে মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, মাস্ক অবশ্যই পরিধান করতে হবে এবং মাস্ক পরিধান ও খোলার ক্ষেত্রেও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। তিনি আরো বলেন, আসন্ন পবিত্র ঈদ উল আযহায় কোরবানি পশু হাটে এবং কোরবানি কাজে মাস্ক পরিধান করুন এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করুন।
মাস্ক ক্যাম্পেইনে আরো বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজীব কুমার সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব উল আহসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ. কে দেবনাথ, সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা লুৎফুন নাহার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব সহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে করোনায় দৈনিক জাহান সম্পাদক রেবেকা ইয়াসমিনের মৃত্যু পরবর্তী সংবাদ ময়মনসিংহে ৬শ দরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads