ads

মঙ্গলবার , ২৮ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন শেখ হাসিনা : নালিতাবাড়ীতে মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ২০৬
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন শেখ হাসিনা : নালিতাবাড়ীতে মতিয়া চৌধুরী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। তার আমলে পৃথিবীর অনেক দেশের চেয়ে বাংলাদেশ এগিয়ে। তিনি ২৭ জুলাই সোমবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের কন্যাডুবি ঈদগা মাঠে দরিদ্র মানুষের মধ্যে পোশাক বিতরণ অনুষ্ঠানে ওই কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, বিনা পয়সায় বই বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও দেওয়া হয় না। নারী শিক্ষা প্রসারে উপবৃত্তি দিয়ে সেই টাকা মায়েদের হাতে পৌঁছে দেওয়ার মতো কাজ শেখ হাসিনাই করতে পারেন। দেশে প্রায় ১২ লাখ নারীকে মাতৃত্বকালীন ভাতা দেওয়া হচ্ছে। একজন মা প্রতি মাসে ৮০০ টাকা করে তিন বছর ওই ভাতা ভোগ করছেন। শেখ হাসিনা ছাড়া এ কাজ অন্য কারও পক্ষে করা সম্ভব নয়। বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ পুতুল ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) দূত নিযুক্ত হওয়ায় দেশের সুনাম বেড়েছে বলে উল্লেখ করেন মতিয়া চৌধুরী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর নিম্নাঞ্চল প্লাবিত পরবর্তী সংবাদ নতুন কাপড়ে ঈদ করবে নকলা-নালিতাবাড়ীর ৭ হাজার অসহায়-দরিদ্র…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads