ads

সোমবার , ২৭ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর নিম্নাঞ্চল প্লাবিত

খবর টি পড়েছেন : ২৭৪
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর নিম্নাঞ্চল প্লাবিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ গত ক’দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ২৫টি গ্রামের বাড়ি-ঘর ডুবে গেছে। ঢলের পানিতে ক্ষতি হয়েছে কৃষকদের বীজতলা ও শাক-সবজির ক্ষেতেরও।
জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ঝিনাইগাতী উপজেলার সোমেশ্বরী, মহারশি ও কালঘোষা নদী পানি বেড়ে উপজেলার কান্দুলী, দাড়িয়ারপাড়, কুচনীপাড়া, সারিকালিনগর, দড়িকালিনগর, সুরিহারা, বালিয়াগাঁও, পাইকুড়া, ঘাগড়া, বেলতৈল, হাসলিগাঁও, হাসলিবাতিয়া, রাঙ্গামাটি, হাতিবান্দা, ধানশাইল, বাগেরভিটা, আয়নাপুর, বিষ্ণপুর, দুপুরিয়া, বগাডুবি, চতল, রামনগর, বনগাঁও, জিগাতলসহ প্রায় ২৫টি গ্রামের হাজারও মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ওইসব এলাকার বেশকিছু পুকুর পানিতে তলিয়ে গেছে। নিচু রাস্তাঘাট পানিতে তলিয়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। তলিয়ে গেছে কৃষকদের বীজতলা ও শাক-সবজির ক্ষেতও। ঝিনাইগাতী উপজেলা সদরের কোর্ট বিল্ডিং, সাব-রেজিষ্টার অফিসের রাস্তা ও মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টির পানি জমে থাকায় মানুষের চলাচলের দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

Shamol Bangla Ads

ঝিনাইগাতী উপজেলা কৃষি কমকর্তা হুমায়ুন কবির জানান, পানিবন্দী এলাকা গুলোতে এখন পর্যন্ত তেমন কোন ক্ষতি হয়নি। সামান্য শাক-সবজির ক্ষতি হয়েছে। দ্রুত পানি নেমে গেলে তেমন কোন ক্ষতির সম্ভাবনা নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর স্বাক্ষর জালিয়াতি, ২… পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন শেখ হাসিনা : নালিতাবাড়ীতে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads