ads

মঙ্গলবার , ২৮ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন কাপড়ে ঈদ করবে নকলা-নালিতাবাড়ীর ৭ হাজার অসহায়-দরিদ্র নারী-পুরুষ

খবর টি পড়েছেন : ৩৪৫
নতুন কাপড়ে ঈদ করবে নকলা-নালিতাবাড়ীর ৭ হাজার অসহায়-দরিদ্র নারী-পুরুষ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতি ও বন্যার মধ্যেও নকলা ও নালিতাবাড়ী উপজেলার প্রায় ৭ হাজার হতদরিদ্র নারী-পুরুষ এবার ঈদ করবে নতুন কাপড়ে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপির ব্যক্তিগত সহযোগিতায় তাদের হাতে তুলে দেওয়া হয়েছে একটি করে নতুন শাড়ি ও নতুন শার্ট। সাথে ছিল করোনা মোকাবেলায় মাস্ক।
গত ২৬ ও ২৭ জুলাই দুইদিনে মতিয়া চৌধুরী নিজে উপস্থিত থেকে তার নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা ঘুরে ওইসব শাড়ি ও শার্ট বিতরণ করেন। এছাড়াও করোনা ভাইরাস মোকাবেলায় দুস্থদের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি। দুই উপজেলার বিতরণকৃত শাড়ির সংখ্যা ৪ হাজার ৬শ এবং শার্ট এর সংখ্যা ২ হাজার ৩শ।
এছাড়াও তিনি নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও নার্সদের জন্য সুরক্ষা সামগ্রী প্রদান এবং দায়িত্বরত মহিলা পুলিশ কনস্টেবলদের মাঝে স্যানিটাইজার ও সাবান বিতরণ করেন। ওইসব সামগ্রী বিতরণকালে মতিয়া চৌধুরীর সঙ্গে প্রশাসনের কর্মকর্তাগণসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন শেখ হাসিনা : নালিতাবাড়ীতে… পরবর্তী সংবাদ শেরপুরে চুরির অপবাদে ফাঁসানো মামলায় জামিন পেল সেই…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads