স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই রবিবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় জেলা স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে ওই আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতেখার হোসেন কাফী জুবেরীর সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি ও কামারেরচর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন সুরুজ ও জেলা যুবলীগ নেতা আব্দুল মতিন। জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও অনলাইন নিউজপোর্টাল শেরপুর গ্রামবাংলাডটকম’র ব্যবস্থাপনা সম্পাদক আলহাজ্ব মোঃ খোরশেদ আলম ইয়াকুবের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেরপুর পৌর ৮নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি আব্দুল বাতেন, ৬নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রুবেল মিয়া, ছাত্রলীগ নেতা আব্দুল কুদ্দুস মোয়াজ, সাবেক কমিশনার হাফিজুর রহমান সুজন, যুবলীগ নেতা আসাদুল, রোকসন, ছাত্রলীগ নেতা মুক্তাদির, তানভীর প্রমুখ উপস্থিত ছিলেন।
করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা ও কেক কেটে রবিবার রাত ১২.০১ মিনিটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করা হয়।
























