ads

সোমবার , ২৭ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বন্যার পানিতে ডুবে নিখোঁজের ২৭ ঘন্টা পর সেই শিক্ষকের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ২১৪
শেরপুরে বন্যার পানিতে ডুবে নিখোঁজের ২৭ ঘন্টা পর সেই শিক্ষকের লাশ উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বন্যার পানি দেখতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ২৭ ঘন্টা পর নাঈমুর রহমান নাঈম (২৪) নামে এক বেসরকারি স্কুলের শিক্ষকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরিরা। ২৭ জুলাই সোমবার বিকেলে সদর উপজেলার বেতমারি খুনুয়া বাজার এলাকার বদুনী বিলের কচুরিপানার নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নাঈম ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকার শহীদুল ইসলামের ছেলে। সে এবার শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রসায়ন বিভাগ থেকে অনার্স পাশ করে ভীমগঞ্জের একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা করতো।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার দুপুর ১টার দিকে নাঈম ও তার বন্ধু-বান্ধব মিলে বদুনী বিলে বন্যার পানি দেখতে যায়। ওইসময় বন্ধুরা সবাই পানিতে নামলেও সাঁতার না জানা নাঈম হাটু পানিতে দাড়িয়ে ছিল। হঠাৎ পানির স্রোতে নাঈমের পায়ের নিচের মাটি ভেঙ্গে গেলে নাঈম পানিতে ভেসে যায়। পানির স্রোত তীব্র থাকায় মুহূর্তেই নাঈম পানিতে হারিয়ে যায়। বন্ধু-বান্ধব ও স্থানীয়রা অনেক খোঁজাখুজি করেও তাকে না পেলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। রবিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ময়মনসিংহ-শেরপুরের ডুবুরি দল, ফায়ার সার্ভিস ও পুলিশ অব্যাহত চেষ্টা চালিয়ে তাকে খুঁজে না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করে। পরদিন সোমবার ভোর থেকেই বৈরী আবহাওয়া থাকায় বিলম্বে ডুবুরি দল খোঁজা শুরু করার পর বিকেল ৫টার দিকে বদুনী বিলের কচুরিপানার নিচ থেকে নাঈমের লাশ উদ্ধার করে ডুবুরি দল।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডিএডি জাবেদ হোসেন মুহাম্মদ তারেক শিক্ষক নাঈমের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর স্বাক্ষর জালিয়াতি, ২…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads