ads

রবিবার , ২৬ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বাড়ি থেকে গরুসহ জিনিসপত্র লুটের অভিযোগে সংবাদ সম্মেলন

খবর টি পড়েছেন : ১৫০
শ্রীবরদীতে বাড়ি থেকে গরুসহ জিনিসপত্র লুটের অভিযোগে সংবাদ সম্মেলন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে প্রতিপক্ষরা জোর করে গরুসহ জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়াসহ হামলা-ভাংচুরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একটি পক্ষ। ২৬ জুলাই রবিবার দুপুরে উপজেলার কর্ণঝোড়া গ্রামে ক্ষতিগ্রস্ত কৃষক সমর আলীর বাড়িতে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ওই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক সমর আলীর ভাতিজা মাহবুবুর রহমান বিপ্লব।
বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন যাবত স্থানীয় ইব্রাহিম ও ববিসহ ৫ জনের সাথে গরুর ব্যবসা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। গত শনিবার ভোরে ইব্রাহিম ও ববিসহ ৫ জনের নেতৃত্বে বেশ কিছু লোক এসে তাদের গোয়াল ঘর থেকে ৪টি গরুসহ জিনিসপত্র জোর করে লুট করে নিয়ে যায়। পরে ওইসব গরু ভারত থেকে চোরাই পথে নিয়ে আসার কথা বলে পুলিশের হাতে হস্তান্তর করে। এতে তারা ক্ষতিগ্রস্ত হন। তাদের কাছে ওই ৪টি গরু ক্রয়ের রশিদও রয়েছে। সংবাদ সম্মেলনে গ্রামের লোকজনসহ জেলা ও উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
তবে প্রতিপক্ষের একজন হাবিবুর রহমান হাবিব বলেন, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। ভারত থেকে চোরাই পথে তারা গরু নিয়ে আসার সময় এলাকার লোকজন আটক করে। পরে ইউনিয়ন পরিষদের সামনে গরুগুলো পুলিশের হাতে দেয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ হাসিনার মতো নেতা পাওয়া যাবে না ॥… পরবর্তী সংবাদ মানবেতর জীবন যাপন করছেন শেরপুরের কবি সাহিত্যিকরা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads