ads

রবিবার , ২৬ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনার মতো নেতা পাওয়া যাবে না ॥ শেরপুরে মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ২১৯
শেখ হাসিনার মতো নেতা পাওয়া যাবে না ॥ শেরপুরে মতিয়া চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেখ হাসিনার মতো নেতা ও সফল রাষ্ট্রনায়ক দেশে আর কোনদিনও পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি। তিনি ২৬ জুলাই রবিবার দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ঈদুল আযহা উপলক্ষে ব্যক্তিগত তহবিল থেকে হতদরিদ্রদের মাঝে শাড়ি, শার্ট ও মাস্ক বিতরণকালে ওই মন্তব্য করেন।
মতিয়া চৌধুরী বলেন, আমাদের প্রধানমন্ত্রী একের পর এক প্রণোদনা দিচ্ছেন, একের পর এক সহায়তা দিচ্ছেন। এইভাবে দেওয়ার উপরে দেওয়া- এটা কোন দেশে কেউ দেয় না। সকল শ্রেণি-পেশার মানুষের দিকে তিনি তাকাচ্ছেন- এটা পৃথিবীর ইতিহাসে বিরল। আর প্রাণঘাতি করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ৫০ লাখ অসহায় পরিবার আড়াই হাজার টাকা করে প্রণোদনা পাচ্ছে, যেটা অন্য কোন দল কোনদিন ভাবেনি। বঙ্গবন্ধুর মেয়ে বলেই শেখ হাসিনার এমন উদার-নৈতিক মন আছে। অন্য কারও এমন মন নেই, ছিল না, আর কোনদিনও এমন নেতা পাওয়া যাবে না।
মতিয়া চৌধুরী বলেন, বিএনপি, জাতীয় পার্টিকে আপনারা দেখেছেন। তারা পারেনি, বঙ্গবন্ধুর মেয়ে দেখাইয়া দিচ্ছে। পড়ার বেতন লাগে না, আবার উপবৃত্তির টাকা চলে আসে মোবাইলে। তিনি সকলকে শেখ হাসিনার পাশে থাকার আহবান জানিয়ে বলেন, শেখ হাসিনা সব হারিয়ে আপনাদের মাঝে তার স্বজনদের খুঁজে পান। কাজেই আপনারা তার পাশে থাকেন। বাংলাদেশ পৃথিবীর বুকে নাম করছে, আরও নাম করবে, এগিয়ে যাবে।
এদিন তিনি নালিতাবাড়ী উপজেলার ৫টি ইউনিয়ন এবং নকলা পৌরসভা ও নকলা উপজেলার ৯টি ইউনিয়নে ৩ হাজার শাড়ি ও দেড় হাজার শার্ট বিতরণ করেন। ওইসব বিতরণী অনুষ্ঠানে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, নালিতাবাড়ী পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, স্পেশাল পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতীয় পার্টির নতুন মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বাড়ি থেকে গরুসহ জিনিসপত্র লুটের অভিযোগে সংবাদ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads