শ্যামলবাংলা ডেস্ক ॥ জাতীয় পার্টির নতুন মহাসচিব হলেন জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু। ২৬ জুলাই রবিবার জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জিএম কাদের এমপি এক সাংগঠনিক আদেশে বাবলুকে পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ প্রদান করেন।

উল্লেখ্য, জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু মহাসচিব হিসাবে মশিউর রহমান রাঙ্গার স্থলাভিষিক্ত হলেন। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারা এর প্রদত্ত ক্ষমতাবলে ওই আদেশ অদ্য আজ ২৬ জুলাই থেকে কার্যকর হবে।




















