ঈদে দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণে নিজ নির্বাচনী এলাকায় সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ১৬৫
ঈদে দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণে নিজ নির্বাচনী এলাকায় সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে সহায়তা বিতরণের লক্ষ্যে ২ দিনের সফরে নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী-নকলায় অবস্থান করছেন কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
জানা যায়, ২৬ জুলাই রবিবার সকাল ৯টায় মতিয়া চৌধুরী রাজধানী ঢাকার রমনা এপার্টমেন্ট কমপ্লেক্সের বাসভবন থেকে সড়ক পথে নকলা সদরে পৌঁছেন। এরপর তিনি নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে দুঃস্থ ও অসহায়দের মাঝে শাড়ী ও শার্ট বিতরণ করেন। পরদিন তিনি একইভাবে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ওইসব শাড়ী ও শার্ট বিতরণ করবেন। ওইসব সহায়তা বিতরণকালে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হতদরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ… পরবর্তী সংবাদ শেখ হাসিনার মতো নেতা পাওয়া যাবে না ॥…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads