শেরপুরে হতদরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করলেন হুইপ আতিক

খবর টি পড়েছেন : ২০২
শেরপুরে হতদরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করলেন হুইপ আতিক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের অসহায়-হতদরিদ্র পরিবারের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দপ্রাপ্ত ঢেউটিন ও চেক বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ২৫ জুলাই শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও টিনের ঘর নেই এমন ৯৪টি পরিবারের মাঝে ওইসব টিন বিতরণ করা হয়।
ঢেউটিন ও চেক বিতরণকালে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ খবিরুজ্জামান খান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জানা যায়, সদর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত, অগ্নিকা-ে ক্ষয়ক্ষতি পরিবার এবং যাদের টিনের ঘর নেই এমন ৯৪টি দুঃস্থ ও অসহায় পরিবারসহ সামাজিক প্রতিষ্ঠানের মাঝে ১৯২ বান্ডিল উন্নতমানের ঢেউটিন ও ৫ লাখ ৭৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। ওইসব উপকারভোগীদের মাঝে ঘর নির্মাণের জন্য ২ বান্ডিল করে ঢেউটিন এবং প্রত্যেক পরিবারকে ৬ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস… পরবর্তী সংবাদ ঈদে দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণে নিজ নির্বাচনী এলাকায়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads