ads

সোমবার , ২০ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের ১৩ ফুটবলার-সংগঠকককে তরফদার রুহুল আমিনের আর্থিক অনুদান

খবর টি পড়েছেন : ২৪৮
শেরপুরের ১৩ ফুটবলার-সংগঠকককে তরফদার রুহুল আমিনের আর্থিক অনুদান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে খেলাধূলা বন্ধ থাকায় বিপদে পড়েছেন ফুটবলারসহ ক্রীড়াঙ্গনের সাথে জড়িতরা। অনেকেই কর্মহীন অবস্থায় মানবেতর জীবন-যাপন করছেন। এমন পরিস্থিতিতে কর্মহীন শেরপুর জেলার ১৩ ফুটবলার-সংগঠককে আর্থিক অনুদান প্রদান করলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের (বিডিডিএফএ) মহাসচিব তরুফদার রুহুল আমিন। শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) মাধ্যমে ২০ জুলাই সোমবার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে খেলোয়াড়-সংগঠকদের মাঝে ওইসব অনুদানের অর্থ বিতরণ করা হয়। শেরপুর ডিএফএ সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, রেফারী সৈয়দ বদরুল হক রেজভী অনুদানের অর্থ ফুটবলার-সংগঠকদের হাতে তুলে দেন। ওইসময় ডিএফএ কোষাধ্যক্ষ জিন্নত আলী, সদস্য জাকির হোসেন বাবুল, মাহবুব রানা, গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

শেরপুর ডিএফএ সভাপতি মানিক দত্ত জানান, বিডিডিএফএ মহাসচিব তরুফদার রুহুল আমিনের দেওয়া ২০ হাজার টাকা বর্তমান ও সাবেক ১২ জন বর্তমান ফুটবলার এবং একজন দুঃস্থ সংগঠককে প্রদান করা হয়। এর আগেও শেরপুরে করোনায় কর্মহীন বর্তমান ও সাবেক ফুটবলার-সংগঠক সহ ৭৩ জনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), ডিএফএ সভাপতি ও তার পরিবার, বিডিডিএফএ এবং স্থানীয়ভাবে সংগৃহিত অনুদানের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘ঘরের মধ্যে পানি, পোলাপান নিয়া মাইনষের বাইত থাহি’ পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে উচ্ছেদ অভিযানে উদ্ধার হলো সরকারি আড়াই কোটি…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads