ads

সোমবার , ২০ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে উচ্ছেদ অভিযানে উদ্ধার হলো সরকারি আড়াই কোটি টাকার জমি

খবর টি পড়েছেন : ১৯৯
নালিতাবাড়ীতে উচ্ছেদ অভিযানে উদ্ধার হলো সরকারি আড়াই কোটি টাকার জমি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অবশেষে ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ কাজ শুরু

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ সরকারি জমি-সম্পদ উদ্ধারে শেরপুর জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানের আওতায় এবার নালিতাবাড়ীতে উদ্ধার করা হয়েছে সরকারি প্রায় আড়াই কোটি টাকার সম্পত্তি। ২০ জুলাই সোমবার উপজেলার রাজনগর ইউনিয়নের টেংরাখালী মোড় এলাকায় ওই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। সেইসাথে একইদিন রাজনগর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, নালিতাবাড়ী উপজেলার রাজনগর মৌজায় টেংরাখালী মোড় সংলগ্ন সরকারি খাস খতিয়ানের ২৫ শতক জমিতে রাজনগর ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণের লক্ষ্যে ২০১৮ সালে প্রস্তাব পাঠানো হয়। এরপর ২০১৯ সালের অক্টোবরে সয়েল টেস্ট এবং পরবর্তী সময়ে অন্যান্য কাজ সম্পন্ন করে ঠিকাদার নিয়োগ এবং কার্যাদেশ প্রদান করা হয়। কিন্তু ভূমি অফিসের ভবন নির্মাণের জন্য সংরক্ষিত ওই জমিতে টিনসেড মার্কেট নির্মাণ করে নিজের দখলে নেয় স্থানীয় প্রভাবশালী মাহবুবুর রহমান মিলন গং। একপর্যায়ে মিলন সিনিয়র সহকারী জজ নালিতাবাড়ী আদালতে ওই জমিতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে আদালত ওই জমিতে স্থিতাদেশ প্রদান করেন। পরবর্তীতে সরকার ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জজ আদালতে আপীল করা হলে আদালত সরকারের পক্ষে রায় ঘোষণা করেন।

Shamol Bangla Ads

এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার মৌখিক ও লিখিত নোটিশ দেওয়া হলেও দখলদারদের সরানো যাচ্ছিল না। পরে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান উচ্ছেদ অভিযান শুরু করেন। উচ্ছেদ শেষে উদ্ধার হওয়া জমিতে ইউনিয়ন ভূমি অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। ওইসময় ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল ও থানা পুলিশের লোকজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল জানান, উল্লেখিত ২৫ শতক জমি সরকারের ১নং খাস খতিয়ানভূক্ত। এছাড়াও মাহবুবুর রহমান মিলন গং এর পিতা মৃত আলী আহমদের সঙ্গে দীর্ঘদিন যাবত এক একর ২৭ শতাংশ জমি নিয়ে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মোকদ্দমা বিচারাধীন।
উচ্ছেদ হওয়া লোকজনের দাবি, এখানে তাদের বসতবাড়ি ছিলো। তাদেরকে উচ্ছেদের বিষয়টি জানানো হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জানান, সরকারের জমিতে ইউনিয়ন ভূমি অফিস করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হলেও দখলদারদের বাধার মুখে সম্ভব হচ্ছিল না। বারবার নোটিশ করেও তাদের সরানো যাচ্ছিল না। ফলে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভূমি অফিসের ভিত্তি স্থাপন করা হলো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের ১৩ ফুটবলার-সংগঠকককে তরফদার রুহুল আমিনের আর্থিক অনুদান পরবর্তী সংবাদ শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি ॥ অর্ধ লক্ষাধিক মানুষ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads