ads

রবিবার , ১৯ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এম এইচ মুকুল’র একগুচ্ছ কবিতা

খবর টি পড়েছেন : ২৩৬
এম এইচ মুকুল’র একগুচ্ছ কবিতা
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:
“তুমি যাবে ভাই আমার ছোট্ট গায়!”
——এম এইচ মুকুল
তুমি যাবে ভাই মোর সাথে আমার ছোট্ট গায়?
পাক পাখালির শ্যামল ছায়ায় হাঁটবে নগ্ন পায়।
বিলের জলে খেয়ায় চড়ে ঘুরবো কিছু ক্ষণ,
কচুর পানা, জলের ফেনায় ভরবে তোমার মন।
কাদা জলের সিক্ত হাতে ধরবো তোমার হাত,
একটু কাদা লাগবে না হয় দিতে গিয়ে সাথ।
ক্ষেতের আইলে ছুটবো দু’জন বিলি করে ধান,
শিশির কণায় গা ভাসাবো গাইবো মাটির গান।
রঙিন ঘুড়ির নাটাই পেয়ে খেলবে তুমি বেশ,
ঘুড়ির সাথে মনটা বেঁধে খুঁজবে তোমার দেশ।
পাহাড় চূড়ায় নেবো তোলে মেঘকে করবে বধ,
ব্যাকুল প্রাণে দেখবে চেয়ে আমার গায়ের পথ।

“বিকল গাড়ি
—–এম এইচ মুকুল।

Shamol Bangla Ads

দমের গাড়ি হইছে পুরান
তেল মবিলেও বাড়েনা টান,
ময়লা জমে ইঞ্জিনে তার
বিকলের সমান।
হেড মিস্তিরির হায় অভিমান
দেয় না সাড়া খুলে না কান,
লোকাল মিস্ত্রীর জ্ঞান কী থাকে
তাহারও সমান?
চললো গাড়ি দিন-মাস-বছর
তোলপাড় করে জীবন শহর,
দূষণ বাতাস ঢুকলো ভিতর
থাকতে চলমান।
উঠবে না কেউ গাড়ির মাঝে
এমন গাড়ির দাম কী আছে?
থাকবে পরে বিকল গাড়ি
ঐনা গোরস্থান।

“ডেকো না আর তারে”
—-এম এইচ মুকুল।

Shamol Bangla Ads

প্রেম দিয়ে মন ভরাতে পারোনি যার
পিছু ডাকো কেনো তারে?
ফুল তো নয় মরীচিকার মালা হাতে
আসো কেনো অভিসারে?
আকুল পাপিয়া আজ ডাকে পিয়া পিয়া
বসিয়া কুসুম শাখে,
মায়া জালে তব বাঁধিয়া আপন হিয়া
কলঙ্কের কালি মাখে।
পারনিকো তুমি তাহারই হৃদ ভূমে
করিতে প্রণয় চাষ,
তোমার মনোবনে ছড়ায় বহুজনে
মেকি প্রেমের সুবাস।
ডেকো না তারে আর পিছু ডেকো না তুমি
মুছে ফেল আঁখি জল,
বাঁধনহারা স্রোতস্বিনী না থামে আর
ছুটে চলে অবিরল।

“কেউ ভালো নেই”
—-এম এইচ মুকুল।

আমি জানি আমায় দূরে রেখে আজ
তুমিও ভালো নেই।
আমি জানি নিশুতি রাতের একাকিত্বে
অবাধ্য ভাবনা গুলোকে বালিশে চেপে
আড়াল করো প্রতি রাতেই।
জীবনের মাঝপথে এসেও হারানো অতীত
আজো আঁচড় কাটে প্রতি মুহুর্তেই,
আমি জানি তুমি ভালো নেই।
জোনাক জ্বলা রাতে আজো তোমার ঘুম ভাঙ্গে
হয়তো বাতায়ন খুলে খুঁজে ফেরো
এই আমাকেই,
নয়তো রূপালি চাঁদের পানে
উন্মুখ হয়ে চেয়ে থাকো আর ভাবো
এভাবেই কেটে গেলো কতটা প্রহর
এক নিমিষেই!
মুক্ত বেণীর দীঘল কেশ হয়তো আজো ছুঁয়ে যায়
দক্ষিণা বাতাস আগের স্বভাবেই।
কেবল তোমার সেই আমি নেই।
তাই মন খারাপের দেশে আজো পায়চারী তোমার,
দীর্ঘশ্বাসে সান্তনাটুকু শুধু অনুভবেই।
আমি জানি সখি তুমি ভালো নেই।
কারন, আমিও যে ভেবে চলেছি তোমায়
প্রতিদিন প্রতিক্ষণ এভাবেই!
এক চিলতে ভালোবাসায় বড্ড সুখ ছিলো সেদিন,
অথচ আজ এত প্রাচুর্যেও মূল্যহীন দু’জনেই।
আসলে আমরা কেউ ভালো নেই, কেউ ভালো নেই।

“ডাইনি মা” (পুঁথি কাব্য)
—-এম এইচ মুকুল।
(পর্বঃ ১২)
কোথায় মা জননী (২)
দয়ার খনি, বের হও ঘর থেকে,
পুত্রবধূ নাও তুলে নাও, ছেলের মুখ দেখে
মায়ের মন মানে না (২)
বাবার মানা, করে কী উপায়?
স্বপ্ন যতো ছিলো বাবার, ধূলাতে লুটায়
হইলো কী সর্বনাশ! (২)
মিজান বদমাশ, ছেলেকে নিয়ে,
মেয়েটাকে দিলো বিয়ে, মানাই কী দিয়ে?
মায়ে দেয় সান্তনা (২)
আট দশটা না, একটামাত্র ধন,
যা হবার তা হয়ে গেছে, শান্ত হও এখন
মায়ে ঘরে তুলে (২)
সকল ভুলে, দেখে হাত, পা, চুল,
দেখতে মন্দ না হলেও তার, হাতে ছয় আঙুল
লক্ষণ ভালো তো নয় (২)
সব লোকে কয়, উঠলো যে গুঞ্জন,
এমন মেয়ে সংসারেতে, অশুভ লক্ষণ
বাবাও বলে শেষে (২)
দীর্ঘশ্বাসে, ওরে বাছা ধন,
সুখের সংসার হবে ছারখার, এই মেয়ের কারন
মুকুল মানতে নারাজ (২)
আল্লারই কাজ, একুশ আঙুল তার,
সেও মানুষ তারও সাধ হয়, স্বপ্ন দেখিবার
শিউলীর বয়স অল্প (২)
বুঝে স্বল্প, করবেই কি’বা আর?
মেয়ের মতোই করলেন বড়, শ্বাশুড়ি মা তার
তারা পড়ে দু’জন (২)
করে এক পণ, সুশিক্ষার আশায়,
আগে অংশ নিলো মুকুল, মেট্রিক পরীক্ষায়
বইলো খুশির জোয়ার (২)
বাসাতে তার, হইলো প্রকাশ ফল,
ফার্স্ট ডিভিশন পেয়ে মুকুল, আনন্দে উচ্ছল
সুখের নাই সীমা নাই (২)
শিউলীও তাই, বাড়ায় মনের বল,
সেও যেনো পারে দিতে, এমন মিষ্টি ফল
সংসার হবে উজ্বল (২)
আসবে স্বচ্ছল, কর্মে দু’জনার,
প্রস্তুতি নেয় শিউলীও তাই, মেট্রিক পরীক্ষার
মুকুল পড়ায় দিন রাত (২)
দিয়ে তার সাথ, দুষ্টুমিতেও বেশ,
ছলাকলায় সজীব রাখে, পড়ার পরিবেশ
শিউলী সফল হলো।
চলবে…..

Need Ads
পূর্ববর্তী সংবাদ হুমায়ূন আহমেদের ৮ম মৃত্যুবার্ষিকী আজ পরবর্তী সংবাদ গোলাম মোস্তফা’র কবিতা ‘ক্ষুধার্ত শিশুর চিৎকার’

সর্বশেষ - সাহিত্য

Shamol Bangla Ads
Shamol Bangla Ads