শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ জুলাই মঙ্গলবার উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি এটিএম রায়হান রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহ সাংগঠনিক সম্পাদক শামছুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শহিদুর রহমান, উপজেলা কৃষক পার্টির সভাপতি নুরুজ্জামান, নারী নেত্রী নিলা বেগম, মিসেস গুলবাহারী, শিউলী বেগম, চাম্পা বেগম, যুব মহিলা পার্টির সভানেত্রী মিস লতিফা, ছাত্রনেতা কবির হোসেন প্রমুখ। এসময় উপজেলা জাতীয় পার্টি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এরশাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়। অপরদিকে উপজেলা জাপা’র সভাপতি ইঞ্জিনিয়ার ইকবাল আহসান রাজধানী ঢাকায় অবস্থান করায় তিনি মুঠোফোনে নেতাকর্মীদের সাথে প্রয়াত এরশাদের জন্য দোয়া কামনা করেন।
























