স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা পরিষদের এডিপির অর্থায়নে ২০১৯-২০ অর্থবছরের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং হতদরিদ্র জনগণের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। ১৪ জুলাই মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানের উদ্যোগে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নে ওই টিউবওয়েল ও পাইপ বিতরণ করা হয়।

করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ওইসব টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, লছমপনপুর ইউনিয়ন পরিষদের সদস্য এরশাদ আলী ভূষন, জেলা কৃষক লীগ নেতা মোবারক হোসেন, ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান মুজিব, শাহিদুর রহমান শাহীন, নয়ন তালুকদার, আব্দুল কুদ্দুস মোয়াজ, জেলা পরিষদের সার্ভেয়ার সাইফুল ইসলাম, উচ্চমান সহকারী উত্তম কুমার সরকার প্রমুখ। এদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং হতদরিদ্র ব্যক্তির মাঝে ৪৯টি টিউবওয়েল ও টিউবওয়েলের পাইপ বিতরণ করা হয়।
























