ads

মঙ্গলবার , ১৪ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আরও ১৩ জন করোনায় আক্রান্ত ॥ মোট আক্রান্ত ২৮২, সুস্থ ২৩৪

খবর টি পড়েছেন : ২৬৮
শেরপুরে আরও ১৩ জন করোনায় আক্রান্ত ॥ মোট আক্রান্ত ২৮২, সুস্থ ২৩৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নতুন করে আরও ১৩ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। ১৪ জুলাই মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জেলার ৫৩ জনের নমুনা পরীক্ষায় ওই ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ২৮২ জন, যা মোট নমুনা পরীক্ষার ৭ ভাগ। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৩৪ জন, যা মোট আক্রান্তের ৮৬ ভাগ। আর ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৮ জন শেরপুর সদরের, ৩ জন নালিতাবাড়ীর আর ২ জন শ্রীবরদী উপজেলার বাসিন্দা। থানারআক্রান্তদের মধ্যে নালিতাবাড়ী থানাার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহম্মেদ বাদল রয়েছেন।মঙ্গলবার রাতে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ ওইসব তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য বুলেটিনে জানা গেছে, এ পর্যন্ত জেলায় আক্রান্ত ২৮২ জনের মধ্যে শেরপুর সদরে ১২২, নকলায় ৫০, নালিতাবাড়ীতে ৫৮, ঝিনাইগাতীতে ২৭ ও শ্রীবরদী উপজেলায় ২৫ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৯ জন চিকিৎসকসহ ৫০ জন স্বাস্থ্যকর্মী ও ৩১ জন পুলিশ সদস্য আছেন। জেলায় এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৫৬ জনের। নমুনার রিপোর্ট পাওয়া গেছে ৩ হাজার ৯৫৭ জনের। আর নমুনা পরীক্ষার জন্য অপেক্ষমাণ রয়েছে ৯৯ জনের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত পরবর্তী সংবাদ নকলায় কোরবানীর গরুর হাট কাঁপাতে আসছে ‘বাংলার বাহাদুর’

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads