স্টাফ রিপোর্টার ॥ দেশের সর্ববৃহৎ শিল্প গ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে শেরপুরের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী সংগঠন, শিল্পপতি ও জেলায় কর্মরত সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।

গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত আসনের সাবেক এমপি এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ ইলিয়াছ উদ্দিন, চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান রওশন, ইদ্রিস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া, জেলা সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১’র সভাপতি মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমান্ডার গোলাম মাওলা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আখতারুজ্জামান, বিপ্লবী রবিনিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদের সভাপতি, সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সুশীল মালাকার, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু, দৈনিক প্রথম আলো’র জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, দৈনিক যুগান্তরের প্রতিনিধি আব্দুর রহিম বাদল, দৈনিক জনকন্ঠ ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম আধার, বিটিভি ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি দেবাশীষ ভট্টাচার্য, কবিসংঘ বাংলাদেশের সভাপতি তালাত মাহমুদ, জেলা গাংচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি কবি সাংবাদিক আব্দুর রফিক মজিদ, দৈনিক খবর ও মাছরাঙা টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি আবুল হাশিম, যমুনা টিভির জেলা প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল প্রমুখ।
























