ads

মঙ্গলবার , ১৪ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ঈদুল আজহায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ১৭৬
ঝিনাইগাতীতে ঈদুল আজহায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের মতবিনিময় সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই সোমবার শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএমের নির্দেশনায় ঝিনাইগাতী থানার উদ্যোগে থানার সভাকক্ষে ব্যবসায়ী, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সরোয়ার হোসেন, এসআই খোকন চন্দ্র সরকারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ। ওইসময় সভার সভাপতি ওসি আবু বকর ছিদ্দিক বলেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে অজ্ঞান পার্টি, মলম পার্টি, কোরবানি পশুর হাট ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে জাল টাকা কারবারী এবং ছিনতাইকারীদের তৎপরতা বৃদ্ধি পেতে পারে। কোরবানীর পশুর হাট বিভিন্ন শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পোষাকধারী পুলিশসহ সাদা পোশাকের পুলিশ টহলে থাকবে। তবে এ ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করার জন্য আহবান জানান তিনি। এছাড়াও বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে শপিংমল, বিভিন্ন গার্মেন্টস দোকানসহ ব্যবসা প্রতিষ্ঠানে ঈদের কেনাকাটা করতে আসা ক্রেতা সাধারণ ও বিক্রেতাদের করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় এবং কোরবানির পশুর হাটেও ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানা হয় এজন্য উপস্থিত ইজারাদারদের সামাজিক দূরত্ব সর্তকতার সাথে নিয়ন্ত্রণ করতে নির্দেশনা দেয়া হয়। এছাড়াও পশুর হাটে জাল টাকা কারবারীদের তৎপরতা প্রতিরোধে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা করার জন্য পুলিশ একযোগে কাজ করবে বলে জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বেদখল হওয়া ৫০ একর সরকারি জমি উদ্ধার পরবর্তী সংবাদ যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে শেরপুরে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads