ads

সোমবার , ১৩ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মুজিববর্ষ উপলক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান রুমানের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

খবর টি পড়েছেন : ২০৫
শেরপুরে মুজিববর্ষ উপলক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান রুমানের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে ১ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হুমায়ুন কবীর রুমান। ১৩ জুলাই সোমবার দুপুরে শহরের কসবা মাজাররোড এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের সহায়তায় আয়োজিত ওই বৃক্ষরোপণ কর্মসূচিতে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানু প্রধান অতিথি ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এ জেড মোরশেদ আলী উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানের সভাপতিত্বে ওই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, জেলা কৃষক লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন হাজারী, কামারেরচর কলেজের প্রভাষক ছানোয়ার হোসেন মিনাল, বিশিষ্ট সমাজসেবক সেলিম মিয়া ও যুবলীগ নেতা কামাল হোসেন। ওইসময় অন্যান্যের মধ্যে জেলা রেড ক্রিসেন্টের উপ-পরিচালক হায়দার আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, আলফালাহ ইসলামী একাডেমীর অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, জেলা রেড ক্রিসেন্টের নির্বাহী সদস্য নূর-ই-আলম চঞ্চল, সমাজসেবক সাইফুল ইসলাম, এহসানুল হক বাবুল, জেলা রেড ক্রিসেন্টের যুব প্রধান ইউসুফ আলী রবিন, ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান মুজিব, ছাত্রলীগ নেতা শাহিদুর রহমান শাহিন, নয়ন তালুকদার, আব্দুল কুদ্দুস মোয়াজ, আবু হানিফ, জহির রায়হান, সুমন, বিপুল, মোখলেছ, তানভীর আহমেদ পাপ্পু, রাকিবুল হাসান রাকিবসহ যুব রেড ক্রিসেন্টের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে জেলা পরিষদ চেয়ারম্যান রুমান বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক মুজিববর্ষে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সহস্রাধিক বৃক্ষরোপণের এ উদ্যোগ নিয়েছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং পরিচালনা করায় বিদ্যালয়… পরবর্তী সংবাদ শেরপুরে বজ্রপাতে পৃথক স্থানে ২ জনের মৃত্যু, আহত…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads