ads

সোমবার , ১৩ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং পরিচালনা করায় বিদ্যালয় কর্তৃপক্ষকে জরিমানা

খবর টি পড়েছেন : ৩৯৭
শেরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং পরিচালনা করায় বিদ্যালয় কর্তৃপক্ষকে জরিমানা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং পরিচালনা করায় বিদ্যালয় কর্তৃপক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৩ জুলাই সোমবার দুপুরে গোয়েন্দা সংস্থা এনএসআই শেরপুরের তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন ও এনএসআই যৌথভাবে ওই অভিযান পরিচালনা করে। ওইসময় সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া এলাকার বালুরঘাট মডেল স্কুলের অধ্যক্ষ ও পরিচালক রেজাউল করিম সাদা পলাতক থাকায় তার অনুপস্থিতিতে এক শিক্ষকসহ ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদরের সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ। পরে জরিমানার টাকা দিয়ে মুক্ত হন ওই ২ জন। এর আগেও বালুরঘাট মডেল স্কুলের পরিচালকের বিরুদ্ধে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগে জরিমানা করা হয়েছিল।

Shamol Bangla Ads

জানা যায়, করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কারণে স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। কিন্তু ওই নিষেধাজ্ঞা অমান্য করে সদর উপজেলার হেরুয়া এলাকায় বালুরঘাট মডেল স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন বাসা ভাড়া নিয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের গোপনে কোচিং করিয়ে আসছিল। পরে গোয়েন্দা সংস্থা এনএসআই শেরপুরের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ও পরিকল্পনায় সোমবার দুপুরে ওই এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ওইসময় ষষ্ঠ, সপ্তম ও দশম শ্রেণিপড়ুয়া শিক্ষার্থীদের আলাদা আলাদা ২টি বাসায় কোচিং করানোর সময় হাতেনাতে আটক করেন এনএসআইয়ের সদস্যবৃন্দ। ওই বিদ্যালয়ের পরিচালক রেজাউল করিম সাদা পলাতক থাকায় তার প্রতিষ্ঠানের রাসেল মিয়া নামে এক শিক্ষক ও সালাউদ্দিন নামে এক বাড়ির মালিককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানকালে এনএসআই শেরপুরের নবাগত উপ-পরিচালক মোহাম্মদ গোলাম কিবরিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদরের সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ বলেন, জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় ও গোয়েন্দা সংস্থা এনএসআই শেরপুরের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং কার্যক্রম পরিচালনা করায় বালুরঘাট মডেল স্কুলকে ১০ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়েছে। সেইসাথে ভবিষ্যতে এ রকম কার্যক্রম পরিচালনা না করতে হুঁশিয়ারী দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি ও সামাজিক নিরাপত্তা রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

https://www.facebook.com/ShamolBangla24/videos/900277297050822/

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পদ্মা ব্যাংকের মামলায় সাজাপ্রাপ্ত ব্যবসায়ী গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুরে মুজিববর্ষ উপলক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান রুমানের বৃক্ষরোপণ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads