ads

সোমবার , ১৩ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বজ্রপাতে পৃথক স্থানে ২ জনের মৃত্যু, আহত ২

খবর টি পড়েছেন : ২৪২
শেরপুরে বজ্রপাতে পৃথক স্থানে ২ জনের মৃত্যু, আহত ২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বজ্রপাতে পৃথক পৃথক স্থানে এক নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। ১৩ জুলাই সোমবার বিকেলে সদর উপজেলার তারাগড় ও ছন্দকান্দা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের তারাগড় গ্রামের কৃষক আতশ আলীর স্ত্রী রহিমা বেগম (৪৫) ও ভাতশালা ইউনিয়নের ছনকান্দা গ্রামের রফিকুল ইসলামের ছেলে কলেজশিক্ষার্থী নাজিউর রহমান নবীন (১৭)। নবীন শেরপুর বিজ্ঞান কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। এছাড়া বজ্রপাতে আরও ২ নারী আহত হয়েছেন।

Shamol Bangla Ads

জানা যায়, সোমবার বিকেল ৩টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির সময় সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের তারাগড় গ্রামের রহিমা বেগম বাড়িতে সংসারিক কাজ-কর্ম করছিলেন। ওইসময় আকস্মিক বজ্রপাত ঘটলে রহিমা গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন রহিমাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ভাতশালা ইউনিয়নের ছনকান্দা গ্রামে প্রায় একই সময়ে বন্ধুদের সাথে বাড়ির পাশে মাঠে ফুটবল খেলতে গিয়ে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয় নাজিউর রহমান নবীন। এছাড়া বজ্রপাতে পাকুড়িয়া ইউনিয়নের তারাগড় গ্রামের সাফায়েত উল্লাহর স্ত্রী আকলিমা বেগম (৬৫) ও একই গ্রামের আব্দুল আজিজের স্ত্রী মোছাঃ বেগম (৪৬) নামে আরও ২ নারী আহত হয়েছেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মুজিববর্ষ উপলক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান রুমানের বৃক্ষরোপণ… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে একাধিক পক্ষের দ্বন্দ্বে বিদ্যালয়ের জমি নিয়ন্ত্রণে নিলো…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads