ads

সোমবার , ১৩ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে একাধিক পক্ষের দ্বন্দ্বে বিদ্যালয়ের জমি নিয়ন্ত্রণে নিলো উপজেলা প্রশাসন

খবর টি পড়েছেন : ২৭২
নালিতাবাড়ীতে একাধিক পক্ষের দ্বন্দ্বে বিদ্যালয়ের জমি নিয়ন্ত্রণে নিলো উপজেলা প্রশাসন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একাধিক পক্ষের দ্বন্দ্বের কারণে সংঘর্ষের আশঙ্কায় বিদ্যালয়ের জমির নিয়ন্ত্রণ নিয়েছে উপজেলা প্রশাসন। ১৩ জুলাই সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ওই সিদ্ধান্ত জানান।
জানা যায়, নালিতাবাড়ী পৌর শহরের সাহাপাড়া এলাকায় ৩ বছর যাবত পরিত্যক্ত ও বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রসন্ন কুমার প্রিক্যাডেট স্কুলের জমি নিয়ে স্কুল কর্তপক্ষ ও এলাকাবাসীর মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। বিষয়টি নিয়ে সামাজিকভাবে সালিশ দরবার করেও সুরাহা হয়নি। ফলে তা সংর্ঘষের পর্যায়ে চলে যাচ্ছিলো। তাই দু’পক্ষের সংঘর্ষ এড়ানোর জন্য বিদ্যালয় ও দ্বন্দ্বে থাকা জমি আপাতত প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, এটা দেবোত্তর সম্পত্তি ছিল। পরবর্তীতে এটি অর্পিত তালিকাভূক্ত হয়। এটা এক পক্ষ মালিকানা দাবি করে এবং তারা হাইকোর্টে মোভ করেছেন। আমাদের কাছে হাইকোর্টের রায় আছে এবং অন্যান্য রেকর্ডপত্রও পর্যালোচনা করছি। যেহেতু এটি একটি বিতর্কিত জায়গা। কয়েকটা পক্ষই দাবি করছে এটি সরকারি জমি। আরেকপক্ষ দাবি করছে, এটি তাদের ব্যক্তিগত জমি। এই জটিলতা থাকার কারণে আমরা আপাতত শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে আমরা সরকারি নিয়ন্ত্রণে নিচ্ছি। পরবর্তীতে রেকর্ডপত্র এবং অন্যান্য কাগজপত্র যাচাই বাছাই করে সিদ্ধান্ত দিব। যার মালিকানা সঠিক হয় আমরা তার মালিকানা বুঝিয়ে দেব। আর যদি মালিকানা সঠিক না হয়, তাহলে আমরা এই সম্পত্তি সরকারের আওতায় নিয়ে নেব।
উল্লেখ্য, জমিটি কেন্দ্র করে সম্প্রতি বিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করেন। অপরদিকে এলাকাবাসীর পক্ষ বিদ্যালয়ের পাশে একটি বাজার ও মন্দির স্থাপন করে। এছাড়া আরেকটি পক্ষ সেই জমিটিতে মসজিদ নির্মাণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বজ্রপাতে পৃথক স্থানে ২ জনের মৃত্যু, আহত… পরবর্তী সংবাদ ইন্টারনেট ব্যান্ডউইথ বাড়ানো-মূল্য কমানোর দাবিতে শেরপুরে জনউদ্যোগের ক্যাম্পেইন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads