শ্রীবরদীতে ওয়ারেন্টভূক্ত ও সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামি গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৯০
শ্রীবরদীতে ওয়ারেন্টভূক্ত ও সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামি গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নির্দেশনায় শ্রীবরদী থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও জিআর মামলার পরোয়ানাভূক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে। ৮ ও ৯ জুলাই দিনভর গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ৩ আসামীকে গ্রেফতার করা হয়। শ্রীবরদী থানার এসআই সাইফুল ইসলাম, এসআই মোফাখিখর উদ্দিন ও এএসআই জুবায়ের সঙ্গীয় ফোর্স নিয়ে গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় ওই অভিযান পরিচালনা করেন। ওইসময় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আলম (২৫), ৫টি জিআর মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন (২৭) ও মাদক মামলার অপর আসামী নুরুল আমিন ওরফে লেংটা (৪৮)কে গ্রেফতার করে শ্রীবরদী থানায় নিয়ে আসে। পরে শুক্রবার বিকেলে ধৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, শ্রীবরদী উপজেলার মাদারপুর গ্রামের ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী আব্দুল করিম ওরফে বলাইয়ের ছেলে আলম, মাদক মামলার আসামী কুড়িকাহনিয়া গ্রামের কেরামত আলীর ছেলে বিল্লাল হোসেন ও মাদারপুর গ্রামের জয়নাল আবেদিন ওরফে হলুর ছেলে নুরুল আমিন ওরফে লেংটা গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় পলাতক ছিল। শ্রীবরদী থানা পুলিশ ওইসব আসামীদের বাড়িতে বিভিন্ন সময় যোগাযোগ করলেও পরিবারের লোকজন কোন সঠিক তথ্য দেয়নি। পরে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে গাজীপুর থেকে ওই ৩ আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় দু’দিনব্যাপী অভিযান চালিয়ে ওই ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আরও ৪ জন করোনায় আক্রান্ত : মোট… পরবর্তী সংবাদ শেরপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads