স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার হেরুয়া তালুকপাড়া যুবসমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুলাই শুক্রবার বিকেলে হেরুয়া তালুকপাড়ার বাগানবাড়ি মাঠে অনুষ্ঠিত ওই ফাইনাল খেলায় ১-০ গোলে কলেজ দলকে পরাজিত করে স্কুল দল বিজয়ী হয়।

পরে স্থানীয় সমাজসেবক আলহাজ্ব নাজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরশেরপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেড এরশাদ আলী লিটন, আওয়ামী লীগ নেতা রোকুনুজ্জামান খোকন, সাখাওয়াত হোসেন বাবুল, আব্দুল্লাহ আল রায়হান শামীম, প্রভাষক নাজমুল ইসলাম, সাবেক ইউপি সদস্য শরাফত আলী প্রমুখ। পরে বিজয়ী ও বিজিতদের মাঝে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

























