শেরপুরে আরও ৪ জন করোনায় আক্রান্ত : মোট আক্রান্ত ২৬৪, সুস্থ ২২৩

খবর টি পড়েছেন : ১৯১
শেরপুরে আরও ৪ জন করোনায় আক্রান্ত : মোট আক্রান্ত ২৬৪, সুস্থ ২২৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : শেরপুরে নতুন করে আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ২৬৪ জন। এদের মধ্যে ২২৩ জন সুস্থ হয়েছেন। আর ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঝিনাইগাতী ও নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই স্বাস্থ্যকর্মী এবং সদর ও ঝিনাইগাতী উপজেলার ২ জন স্থানীয় বাসিন্দা। ১০ জুলাই শুক্রবার রাতে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ ওইসব তথ্য জানান।

Shamol Bangla Ads

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য বুলেটিনে জানা গেছে, এ পর্যন্ত জেলায় আক্রান্ত ২৬৪ জনের মধ্যে শেরপুর সদরে ১১০, নকলায় ৫০, নালিতাবাড়ীতে ৫৫, ঝিনাইগাতীতে ২৭ ও শ্রীবরদী উপজেলায় ২২ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৯ জন চিকিৎসকসহ ৪৯ জন স্বাস্থ্যকর্মী ও ২৯ জন পুলিশ সদস্য আছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০টি ড্রেজার মেশিন পুড়িয়ে… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ওয়ারেন্টভূক্ত ও সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামি গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads