ads

বুধবার , ১ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

খবর টি পড়েছেন : ৩০৬
নকলায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিফাত (১৬) নামে এক কিশোর মোটর সাইকেল চালক নিহত হয়েছে। ৩০ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার শেরপুর-নকলা মহাসড়কের জালালপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত ময়মনসিংহের ফুলপুর উপজেলার সংচুর গ্রামের আজহারুল ইসলামের ছেলে ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

Shamol Bangla Ads

জানা যায়, রিফাত শেরপুরে তার নানার বাড়ি বেড়াতে এসেছিল। নানার বাড়ি থেকে ফুলপুর যাওয়ার পথে মঙ্গলবার দুপুর অাড়াইটার দিকে নকলা পৌর শহরের জালালপুর এলাকায় শেরপুরগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরে স্থানীয়রা রিফাতকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকো মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, শেরপুরগামী সোনার বাংলা পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল মহাসড়কের জালালপুর নামক স্থানে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নিহত হয়। ওই ঘটনায় বাস এবং চালক আটক আছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে নিজ অর্থায়নে রাস্তায় মাটি ভরাট করলেন ইউপি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads