ads

মঙ্গলবার , ৩০ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ইজিবাইক উল্টে গৃহবধূর মৃত্যু

খবর টি পড়েছেন : ১৬৪
ঝিনাইগাতীতে ইজিবাইক উল্টে গৃহবধূর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী(শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ইরানী বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ২৯ জুন সোমবার দুপুরে উপজেলার হাতিবান্দা ইউনিয়নের মারুয়াপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত গৃহবধু ইরানী হাতিবান্দা পিছনপাড়া গ্রামের মুক্তার আলীর স্ত্রী। ইরানী বেগম ৫ মাসের গর্ভবতী ছিল।

Shamol Bangla Ads

জানা যায়, ইরানী বেগম সোমবার দুপুর ১টার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডি কার্ডের চাল নিয়ে অন্যান্যদের সাথে ব্যাটারিচালিত ইজিবাইকযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে তেতুলতলা-কাঁঠালতলী সড়কের মারুয়াপাড়া নামক স্থানে রাস্তার ভাঙ্গা অংশে ধাক্কা খেয়ে ইজিবাইকটি উল্টে যায়। ওইসময় ইজিবাইক ও চালের বস্তার নিচে চাপা পড়ে গৃহবধূ ইরানী গুরুতর আহত হয়। পরে আহত ইরানী বেগমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সোহেল হত্যা মামলার বাদীপক্ষকে প্রাণনাশের হুমকির অভিযোগে… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads