ads

শনিবার , ২৭ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

খবর টি পড়েছেন : ১৫৭
শ্রীবরদীতে হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে সৃষ্ট মহামারী দুর্যোগ করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন অসহায় দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বেসরকারি সংস্থা কারিতাসের সুফল-২ প্রকল্পের সাড়াদান কর্মসূচী। ২৬ জুন শুক্রবার উপজেলার বাবেলাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে কারিতাসের বাস্তবায়নে স্থায়ীত্বশীল খাদ্য ও জীবিকায়ন নিরাপত্তা (সুফল-২) প্রকল্পের অধীনে জীবিকায় ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র ১শ ৩৮ জন সদস্যদের মাঝে ১ হাজার ৬শ করে টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং।

Shamol Bangla Ads

কারিতাসের সীডস প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সত্তজিত মৃ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা ও ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক মজনু। অনুষ্ঠানে করোনার বর্তমান পরিস্থিতি ও প্রয়োজনীয় দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সুফল-২ প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার সুরঞ্জন রাকসাম। সভায় করোনা প্রতিরোধে নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান লেবানুস ম্রং, সুফল-২ প্রকল্পের বকশিগঞ্জ উপজেলা প্রোগ্রাম অফিসার বিকাশ ঘাগড়া, জুনিয়র ফিল্ড এ্যাসিস্ট্যান্ড বিনয় চিশিম প্রমূখ।
এ সময় ওই প্রকল্পের অর্থ পেয়ে কর্ণঝোরা গ্রামের হোসনা বেগম, খারামোরা গ্রামের ফ্লোরা মারাক, লুসিয়া ম্রং ও জোসনা খাতুনসহ হতদরিদ্ররা জানান, তারা করোনার প্রভাবে কর্মহীন। কাজের অভাবে নিয়মিত আয় করতে পারছেন না। এতে অনেক সময় মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। এই দুর্যোগে আর্থিক সহায়তা পেয়ে তাদের জীবন জীবিকার জন্যে খাদ্য সামগ্রী ক্রয় করতে পারবেন। এ সময় কারিতাসকে ধন্যবাদ জানিয়ে সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ননদ-ভাবিসহ ৫ জনের করোনা শনাক্ত : মোট… পরবর্তী সংবাদ ঝিনাইগাতী সীমান্তে গণধর্ষণের শিকার গৃহবধূ ॥ ২ ধর্ষক…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads