ads

শনিবার , ২৭ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ননদ-ভাবিসহ ৫ জনের করোনা শনাক্ত : মোট আক্রান্ত ২৩৫

খবর টি পড়েছেন : ২৬৯
শেরপুরে ননদ-ভাবিসহ ৫ জনের করোনা শনাক্ত : মোট আক্রান্ত ২৩৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরে ননদ-ভাবিসহ নতুন করে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নালিতাবাড়ীতে ৩ জন ও শেরপুর সদরে ২ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ২৩৫ জন। এদের মধ্যে ১৩১ জন সুস্থ হয়েছেন। আর ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে নালিতাবাড়ীতে ৮ ও শেরপুর সদরে ৫ রয়েছেন। ২৭ জুন শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের ফলাফল উদ্বৃত করে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ ওইসব তথ্য জানান।

Shamol Bangla Ads

জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে শনাক্ত ব্যক্তিদের মধ্যে নালিতাবাড়ী পৌর শহরের এক পরিবারের ননদ (৪৮) ও ভাবি (৬০) এবং কাপাসিয়া এলাকার এক ব্যবসায়ী (৪৫) আছেন। এ ছাড়া আক্রান্ত অন্য দুজন সদর উপজেলার স্থানীয় বাসিন্দা। আক্রান্ত সবাই বাসায় আইসোলেশনে আছেন।

উল্লেখ্য, জেলায় আক্রান্ত ২৩৫ জনের মধ্যে শেরপুর সদরে ৯৭, নকলায় ৪৫, নালিতাবাড়ীতে ৫০, ঝিনাইগাতীতে ২৪ ও শ্রীবরদী উপজেলায় ১৯ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে নয়জন চিকিৎসকসহ ৪৩ জন স্বাস্থ্যকর্মী ও ২৪ জন পুলিশ সদস্য রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘অহন পোলাপানরা ভালা আছে’ পরবর্তী সংবাদ শ্রীবরদীতে হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads