ads

শনিবার , ২৭ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী সীমান্তে গণধর্ষণের শিকার গৃহবধূ ॥ ২ ধর্ষক গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৯১
ঝিনাইগাতী সীমান্তে গণধর্ষণের শিকার গৃহবধূ ॥ ২ ধর্ষক গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে এবার গণধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ (২৭)। ২৭ জুন শনিবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গুচ্ছগ্রাম এলাকায় ওই ঘটনা ঘটে। ধর্ষিতা গৃহবধূ শেরপুর জেলা শহরের মোবারকপুর মহল্লার অধিবাসী ও ২ সন্তানের জননী। ওই ঘটনায় অভিযান চালিয়ে ২ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছে ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামের চাঁদ মিয়ার ছেলে খোকন মিয়া (২৬) ও শহীদ মিয়ার ছেলে রাসেল (২০)। এদিকে একই দিন বিকেলে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত অন্য আসামিদের গ্রেফতারসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে থানা পুলিশকে নির্দেশ দেন। ওইসময় জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জানা যায়, শনিবার সকালে ওই গৃহবধূ শ্রীবরদী উপজেলার পশ্চিম ঝিনিয়া গ্রামের এক আত্মীয়কে নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকযোগে ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেয়। একপর্যায়ে তারা সীমান্তবর্তী বাকাকুড়া গুচ্ছগ্রাম এলাকায় পৌঁছলে স্থানীয় কতিপয় বখাটে ওই গৃহবধূকে ইজিবাইক থেকে নামিয়ে নেয়। পরে জঙ্গলে নিয়ে ওই গৃহবধূকে উপুর্যপুরি ধর্ষণ করে। খবর পেয়ে ঘটনার পরপরই থানা পুলিশ অভিযান চালায় এবং ধর্ষিতাকে উদ্ধারসহ ২ খোকন ও রাসেল নামে ২ ধর্ষককে গ্রেফতার করে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক বলেন, ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থাসহ ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনায় জড়িত অপরাপর বখাটেদের গ্রেফতারেও পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় ২ ধর্ষকের স্বীকারোক্তি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads