ads

বুধবার , ১৭ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার করোনায় মারা গেলেন শেরপুরের মেশিনারিজ ব্যবসায়ী ॥ নতুন ৯ জনসহ মোট আক্রান্ত ১৯২

খবর টি পড়েছেন : ৩৫৪
এবার করোনায় মারা গেলেন শেরপুরের মেশিনারিজ ব্যবসায়ী ॥ নতুন ৯ জনসহ মোট আক্রান্ত ১৯২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের বিশিষ্ট মেশিনারিজ ব্যবসায়ী স্বপন সাহা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ১৬ জুন মঙ্গলবার মধ্যরাতে রাজধানী ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বপন শেরপুর শহরের তিনানী বাজার (কলেজমোড়) এলাকার স্বপন মেশিনারিজের স্বত্ত্বাধিকারী ও পার্শ্ববর্তী রাজাবাড়ী (কলেজ গেইট) এলাকার কালিদাস সাহার ছেলে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হল।
জানা যায়, গত এক সপ্তাহ আগে স্বপন সাহার শরীরের লবণ কমে যাওয়াসহ শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে তিনি রাজধানী ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। ৩ দিন আগে তাকে গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মধ্যরাতে মারা যান তিনি।

Shamol Bangla Ads

এদিকে জেলায় নতুন করে আরও ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১৯২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১০২ জন। মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফল উদ্বৃত করে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ ওই তথ্য জানান। নতুন শনাক্তদের মধ্যে শেরপুর সদরে ৭ জন ও নকলা উপজেলায় ২ জন রোগী রয়েছেন। আক্রান্তদের মধ্যে শহরের বাগরাকসা এলাকার একই পরিবারের ৪ সদস্য আছেন। অন্যরা সংশ্লিষ্ট উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার পর্যন্ত জেলায় আক্রান্ত ১৯২ জনের মধ্যে শেরপুর সদরে ৮৬, নকলায় ৪১, নালিতাবাড়ীতে ২৮, ঝিনাইগাতীতে ২২ ও শ্রীবরদী উপজেলায় ১৫ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৮ জন চিকিৎসকসহ ৩৯ জন স্বাস্থ্যকর্মী ও ২৪ জন পুলিশ সদস্য রয়েছেন। এ পর্যন্ত মোট ২৯৭৬টি নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট এসেছে ২৮১৩টি নমুনার। আর পরীক্ষার জন্য অপেক্ষমাণ রয়েছে ১৬৩টি নমুনা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন ৬ রোগী পরবর্তী সংবাদ শেরপুরে সাপে কাটা ও সাঁতার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads