ads

মঙ্গলবার , ১৬ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন ৬ রোগী

খবর টি পড়েছেন : ১৫৬
ঝিনাইগাতীতে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন ৬ রোগী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১ সাংবাদিকসহ ৬ জন করোনা রোগী। ১৬ জুন মঙ্গলবার ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়। এরা হলেন দৈনিক নিউ নেশনের সাংবাদিক উপজেলা সদরের রফিকুল ইসলাম (৪২), উপজেলার বাগেরভিটা গ্রামের আনোয়ারুল ইসলামের মেয়ে গৃহবধু রাশেদা (২৬), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সের স্বামী সুজন মিয়া (৩৭), উপজেলা সদরের আব্দুস সামাদের ছেলে আলাল মিয়া (৩২), রাজু শেখের ছেলে ফছির উদ্দিন (৩২), দিঘীরপাড়া গ্রামের সামসুদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৩২)।

Shamol Bangla Ads

জানা যায়, গত ১৫ দিন পূর্বে তাদের নমুনা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে পাঠানো হয়। পরীক্ষায় তাদের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে। পড়ে তাদের উপজেলা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ও ২/১ জনকে তাদের নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় প্রথম ও দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষায় করোনা মুক্ত হলে আনুষ্ঠানিকভাবে তাদের ছাড়পত্র দেয়া হয়। ছাড়পত্র দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জসিম উদ্দিন। ওইসময় স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঝিনাইগাতী উপজেলায় এ যাবত করোনা রোগী শনাক্ত হয় ২২ জন। এরমধ্যে প্রথম ও দ্বিতীয় দফায় করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেন ১৩ জন। বাকী ৯ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আইসোলেশনে রয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী দিলীপ পোদ্দারের সহধর্মীনি শুভ্রা… পরবর্তী সংবাদ এবার করোনায় মারা গেলেন শেরপুরের মেশিনারিজ ব্যবসায়ী ॥…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads